তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই কিছুটা পিছিয়ে ছিল ভারতীয় দল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও একই হাল হয়েছে ভারতের। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে হারের মুখোমুখি হতে হলো ভারতীয় দলকে।
নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচ শেষ হয়েছিল আড়াই দিনে। ইন্দোর টেস্ট ম্যাচও সেই একই অবস্থা হয়েছে।
টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারত ১৬৩ রান করে। আজ অজি স্পিনার ন্যাথন লিওনের কাছে ভারতীয় ব্যাটসম্যানেরা অনেকটা অসহায় হয়ে পড়ে। অজি স্পিনার এন লিওন একই ৮ টি উইকেট নেয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ।
অজিদের সামনে ৭৬ রানের টার্গেট দাঁড়ায়। টিম অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৭৮ রান করে। টি হেড ও এম লাবুশ্চাগ্নের দারুন ব্যাটিং ফর্মে অতি সহজেই জয় লাভ করে অজিরা। টেস্ট সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে অজিদের মধ্যে যে অসহায় ভাব ফুটে উঠেছিল, সেই একই চিত্র আজ টিম ইন্ডিয়ার মধ্যে ফুটে উঠেছে।







