কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা নিখোঁজ ? তাঁদের নামে থানায় মিসিং ডায়েরি দায়ের করলো পদ্ম শিবির ! কিন্তু কেনো ? হঠাৎ কেন দুই তৃণমূল নেতার বিরুদ্ধে দায়ের করা হলো নিখোঁজ ডায়েরি !
জানা গিয়েছে , বড়বাজারের ঋতুরাজ হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনা এবং তার ফলে একের পর এক মানুষের মৃত্যু , যার জেরে এই পদক্ষেপ ।
বিজেপির দাবে , বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী রাজ্য সরকারই। তাদের কথায়, রাজ্যের সরকার বা পুলিশ প্রশাসন এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। কিন্তু, এই অগ্নিকাণ্ডের ঘটনায় পরেও স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় এবং এলাকার বিধায়ক বিবেক গুপ্তার দেখা পাওয়া না যাওয়ায় বিজেপির পক্ষ থেকে দুই নির্বাচিত জনপ্রতিনিধির নামে দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি । মিছিল করে তৃণমূলের দুই নেতার এহেন আচরণের প্রতিবাদও জানিয়েছে বিজেপি।







