জেলা

বোনের প্রাণ বাঁচতে নিহত ভাই

দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার মেহেন্দিপাড়া অঞ্চলে মিশন মোড়ে ঘটে গেল এক ঘটনায় বাড়ছে চাঞ্চল্য। বোনের সম্ভ্রম রক্ষার্থে নিহত ভাই। ঘটনাটি ঘটে স্বর্ণলতা সরেনের বাড়িতে।
পুলিশ জানিয়েছেন, মৃতের নাম জিমেন টুডু। স্বর্ণলতা সরেন রাতের খাবার খাওয়ার পর তিনি শুতে যান। ঘরে ঢুকে আলো জ্বালতেই তাঁর নজরে আসে খাটের নিচে কেউ লুকিয়ে আছে। আতঙ্কিত স্বর্ণলতা দ্রুত ঘর থেকে বেরিয়ে ভাই জিমেন টুডুকে ডাকেন।
জিমেন তড়িঘড়ি বোনের ঘরে এসে খাটের নিচ থেকে ওই ব্যক্তিকে টেনে বের করে। তখনই আততায়ী স্বর্ণলতার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে এসেছিল ভাই জিমেন। তখনই আততায়ী হেমন্ত মুর্মু জিমেনের গলায় ছুরিকাঘাত করে। মুহূর্তেই লুটিয়ে পড়ে জিমেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। জানা গিয়েছে, অভিযুক্ত হেমন্ত মুর্মুর বাড়ি মালদহ জেলার বুলবুলচণ্ডী এলাকার কানতুরকা গ্রামে। প্রায় তিন মাস আগে স্বর্ণলতা সরেনের সঙ্গে হেমন্ত মুর্মুর পরিচয় হযয়েছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু স্বর্ণলতা জানতে পারে, হেমন্ত বিবাহিত এবং তাঁর পরিবার ও সন্তান আছে। তারপরই তিনি ওই সম্পর্কে ইতি টানতে চায়। কিন্তু হেমন্ত তা মানতে নারাজ।
রবিবার রাতেই হেমন্ত চুপিসারে মেহেন্দিপাড়ার স্বর্ণলতার বাড়িতে যায়। বাড়ির সবার অলক্ষ্যে সে স্বর্ণলতার ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। তারপর স্বর্ণলতা ঘুমাতে গেলে লাইট জ্বালিয়ে খাটের নিচে কাউকে দেখতে পান এবং চিৎকার করে ভাইকে ডাকেন। তারপরই ঘটে মর্মান্তিক এই ঘটনা। স্বর্ণলতা আহত হওয়ায় চিকিৎসাধীন। অভিযুক্ত হেমন্ত মুর্মুকে গ্রেফতারের জন্য পুলিশ খোঁজ চালাচ্ছে। ঘটনার এলাকাজুড়ে নামে শোকের ছায়া। এই ঘটনার উপযুক্ত বিচার এবং দোষীর কঠোর শাস্তির দাবি জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.