জেলা

নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল,ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার সাত সকালে চৈতন্য ভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল দেখা দেওয়ায় সকাল থেকে ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন, অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের নদীয়া জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ান বুলবুল ইসলাম, তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন,সেই মত জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে গৌরাঙ্গ সেতুর যে অংশ ফাটল ধরেছে সেই জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ,অপরদিকে মেরামতের কাজ চলাকালীন যাতে গৌরাঙ্গ সেতুতে ভারী যানবাহন না ওঠে সে বিষয়টি নজর দিতে শুরু হয় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নজরদারি,অন্যদিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার পথে গৌরাঙ্গ সেতুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উজ্জল বিশ্বাস, উল্লেখ থাকে যে আজ থেকে প্রায় দু বছর আগে একই জায়গায় ফাটল ধরেছিল গৌরাঙ্গ সেতুতে,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.