স্থানীয় অভিযোগ, গত পরশুদিন আবুবক্কার ব্লগ নামে একটি ফেসবুক ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এই যুবক। আর সহকর্মীরা সে ছবি দেখতে পেয়ে ওই যুবকের খোঁজ চালায়। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই যুবক সোনার দোকানে কাজ করতো। আজ সকালে কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে, এরপর বারাসাত থানার পুলিশকে খবর দিলে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। খানিকের মধ্যে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ভারতে বসবাস করে, ভারতবিদ্বেষী এই পোস্ট মেনে নিতে পারছে না কেউ , অভিযুক্তের দৃষ্টান্ত শাস্তির দাবি করছেন তার সহকর্মী থেকে সাধারণ মানুষেরাও। এলাকার অন্যান্য কর্মীরা জানায়, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এই যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কাজ শিখছিল।তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হইছে।পাশাপাশি সত্যিই এই ধরনের পোস্ট তিনি সমাজমাধ্যমে করেছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
Read Next
November 24, 2026
প্রদেশ বিভাজনের পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, পাঞ্জাবকে অর্থনৈতিক অবরোধের হুমকি সিন্ধিদের
November 24, 2026
. ‘বাবাকে মেরে ফেলতেই সরানো হয়েছিল নিরাপত্তা!’ রাজীব-হত্যা নিয়ে বিস্ফোরক দাবি রাহুলের
November 24, 2026
১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিমান পাঠানোর আর্জি খারিজ! ‘হাতকড়া পরিয়েই ফেরানো হবে’, কড়া বার্তা তারেক সরকারের
November 24, 2026
হিজাব ছাড়া গান গাওয়ার অপরাধে ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত
November 24, 2026
তিক্ততা কাটিয়ে কাছাকাছি ভারত-নেপাল, স্বাক্ষরিত ৮টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক
November 24, 2026
বিজয় দিবসেই মহাপ্রত্যাবর্তন? বিমান চেয়ে ঢাকাকে বার্তা শেখ হাসিনার, পাল্টা কী বলছে সরকার?
Related Articles
Check Also
Close







