দেশবিদেশ

সোশ্যাল মিডিয়ায় ভারত-পাক বিতর্কে মন্তব্য করে কটাক্ষের শিকার হলেন রণবীর এলাহাবাদিয়া

কিছু মাস আগেই সময় রায়নার ইউটিউব শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর জন্য বিতর্কে জড়িয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এমনকি সেই ঘটনার জেরে মামলাও দায়ের হয়েছিল তাঁর বিরূদ্ধে। এবার ভারত-পাক বিতর্কে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন রণবীর এলাহাবাদিয়া। তিনি অপারেশন সিঁদুরের জন্য পাকিস্তানিদের কাছে ক্ষমা চেয়ে নিজের জন্য নতুন সমস্যার সৃষ্টি করেছেন। যদিও পরবর্তীতে নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি তিনি ডিলিট করে দেন, কিন্তু তা সত্ত্বেও পোস্টের স্ক্রিনশট ঘুরতে থাকে সমগ্র নেট দুনিয়ায়।

রণবীর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,”পাকিস্তানি ভাই ও বোনেরা, আমি জানি এই পোস্টের পরে বহু ভারতীয়ের ঘৃণার শিকার হব আমি। কিন্তু এই কথাটা বলা গুরুত্বপূর্ণ। বহু ভারতীয়ের মতোই আমার মনেও আপনাদের জন্য কোনও ঘৃণা নেই। আমরা অনেকেই শুধু শান্তি চাই। পাকিস্তানিদের সঙ্গে যখনই দেখা হয়, তখনই তাঁরা সাদরে আমাদের স্বাগত জানান।” তিনি আরও লেখেন,”কিন্তু আপনাদের দেশ সরকার দ্বারা চালিত নয়। সেনাবাহিনী ও আইএসআই আপনাদের দেশ চালায়। তবে অধিকাংশ পাকিস্তানি মানুষই সেনাবাহিনী ও আইএসআই-এর থেকে একদম আলাদা। সেই পাকিস্তানিরাও শান্তির স্বপ্ন দেখেন। মনের মধ্যে সমৃদ্ধির আশা রাখেন। কিন্তু সেনাবাহিনী ও আইএসআই হল খলনায়ক, যারা আপনাদের অর্থনীতিকে স্বাধীনতার পর আঘাত করে চলেছে। ভারতে জঙ্গি হামলার জন্য ওরাও সমান ভাবে দায়ী।”

রণবীরের পোস্টের নীচে বিভিন্ন কমেন্টে তাঁকে ধিক্কার জানিয়েছেন নেট ব্যবহারকারীরা। একজন কমেন্ট করেছেন,”তুমি জেলে ভালো ছিলে।” অন্য আরেকজন লিখেছেন,”তুমি পাকিস্তানেই থাকো।” তৃতীয়জন লিখেছেন,”পোস্ট কেন ডিলিট করলে, এখন ভয় পাচ্ছ?” আরেকজন কমেন্ট করেছেন,”এটাকে আনফলো করো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.