জেলারাজনীতি

” আমরা তৃণমূল পার্টি করি ” কি বললেন মালদা থেকে জঙ্গি সন্দেহে ধৃতর পরিবার !

লস্করে তৈহাবা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিনটোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। এবার জানা যাচ্ছে , তিনি নাকি তৃণমূল কর্মী ছিলেন । তার পরিবারও সক্রিয়ভাবে তৃণমূল করত বলেই জানা গিয়েছে । যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।

বিজেপি সাংসদ খগেন মুর্মুও দাবী করেছেন , জামাত ও জঙ্গি সংগঠনগুলির সাথে তৃণমূল আঁতাত করেছে । ভোটের কাজেও ওই জঙ্গিদের ব্যবহার করা হবে বলে দাবী খগেন মুর্মুর।

প্রসঙ্গত , ধৃত জঙ্গি উমর ফারুকের মা , বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে জানান , “আমরা তৃণমূল পার্টি করি। আমার ছেলেও তৃণমূল করত। আমাদের কেউ নেই। আমরা কাকে ধরব…কী করব।”

তবে এবিষয়ে খগেন মুর্মুর দাবী , “বাংলাদেশের কিছু লোক যাঁরা সন্ত্রাসী তাঁদের নিয়েই তৃণমূল ঘর করছে। তৃণমূল এদের উপরই নির্ভরশীল। নয়ত রেজাল্ট ভাল হয় কী করে?”

পাশাপাশি মালদার সাংসদ ইশা খান চৌধুরীরও বক্তব্য , সতর্ক থাকতে হবে এবিষয়ে । তবে তার কথায় , “প্রমাণ ছাড়া আমি কথা বলব না। এটা তো অনেক বড় মন্তব্য যে জঙ্গিদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ আছে। তাই সেটা প্রমাণ ছাড়া বলব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.