রাজনীতি

চলতি মাসেই তৃনমূলের সাংগঠনিক স্তরে রদবদলের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি কোলকাতা

জেলায় জেলায় তৃনমূল কর্মী সমর্থকদের নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই চলছে। তৃনমূল সুত্রে খবর ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিলেন স্বয়ং তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উঠে এসেছে সাংগঠনিক রদবদলের কথা। সুত্রের খবর ইতিমধ্যে রদবদলের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ন। অপারেশন সিঁদুরের কারনে কিছুটা দেরী হলেও চলতি মাসের যে কোনো দিন সাংগঠনিক রদবদল হতে পারে।

জেলা থেকে ব্লক, বিভিন্ন শাখা সংগঠনে আসতে পারে একাধিক নতুন মুখ। সুত্র মারফৎ খবর সব থেকে বেশী পরিবর্তন হতে পারে দুই মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে গত লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক তৃনমূলের রেজাল্ট আশানুরূপ হয়নি। আগামী ২০২৬ এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে তৃনমূল। বদল হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক ব্লক সভাপতিও। ১২ থেকে ১৪ টি জেলায় হতে পারে সাংগঠনিক রদবদল। পূর্ব মেদিনীপুরের এক তৃনমূল নেতা বলেন, রদবদল যত দেরী হচ্ছে, ভোট ব্যাংক তত কমছে। রদবদলের গুঞ্জনে কি হয়, কি হয় করে দলীয় কর্মসূচীর তেমন প্রভাব না থাকায় যার সুযোগ নিচ্ছে বিরোধীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.