সিনেমা হলে কিশোরীকে ধর্ষণ! পাশাপাশি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় অন্তরঙ্গ মুহূর্তের ছবি। এমনই ঘৃণ্য অভিযোগ ওঠে কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনা ঘটে আলিপুরদুয়ারের। ঘটনার পরই কিশোরীর পরিবার পুলিশের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, ১৬ বছরের ওই স্কুল পড়ুয়া কিশোরীর সাথে সমাজ মাধ্যমে পরিচয় হয়ে বছর ওই ১৯ বছরের তরুণের। এরপরেই তাদের মধ্যে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়তে থাকায়, তাদের মধ্যে প্রেমে গড়ে ওঠে। তারপরেই ওই তরুণ নিজের মোবাইলে কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রেখেছিল। আর ক্রমশ ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েই দিনের পর দিন তাকে ব্ল্যাকমেল করছিল ওই তরুণ। সম্প্রতি ওই তরুণ কিশোরীকে নিয়ে কোচবিহারের একটি সিনেমা হলে যায়। অভিযোগ, সেখানেই তাকে ধর্ষণ করা হয়। পাশাপাশি ওই তরুণ কিশোরীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ঘটনার পর সোমবার কিশোরের পরিবার শামুকতলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। ঘটনায় পুলিশ তরুণের বিরুদ্ধে পকসো এবং আইটি আইনে মামলা রুজু করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণ কলেজ পড়ুয়া। জানা যায়, মাসখানেক আগে কিশোরীকে ওই তরুণ ধর্ষণ করে। তারপর থেকেই কিশোরী প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে নারাজ। সেই রাগে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেয় তরুণ। এই ঘটনার পরে কিশোরী মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়। উদ্বিগ্ন হয়ে যখন পরিবারের সদস্যরা এ নিয়ে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে তখন আসল ঘটনা জানতে পারেন। এমন ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি করে কিশোরীর পরিবারের সদস্যরা। অভিযুক্তের বাবাও জানান, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হয়।







