বিনোদন

দর্শনা বণিকের বলিউড অভিষেক ‘বিরাট’-এ, সঙ্গে থাকছেন নমশি চক্রবর্তী

বলিউডে পা রাখতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। বিক্রম ভাটের পরিচালনায় নতুন হিন্দি ছবি ‘বিরাট’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। রহস্য ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে দর্শনার পাশাপাশি অভিনয় করবেন মিঠুন চক্রবর্তীর পুত্র নমশি চক্রবর্তী। ছবির কাহিনি তৈরি হয়েছে ব্রিটিশ আমলের পটভূমিতে। উত্তর ভারতে এক প্রাচীন মন্দির ধ্বংসের প্রচেষ্টা ও সেই প্রচেষ্টায় বাধা আসা, এই কেন্দ্রীয় ঘটনাকে ঘিরেই এগোবে ‘বিরাট’-এর গল্প। এই ছবির কাজের জন্যই দর্শনা বণিক সরে এসেছেন সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তাঁর আসন্ন বাংলা ছবি থেকে, যেখানে তাঁর লক্ষীপ্রিয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল।

উল্লেখযোগ্য, বিক্রম ভাট এক সময় ‘রাজ’, ‘হরর স্টোরিজ’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন। তবে বর্তমানে ভাট ক্যাম্পের বলিউডে তেমন প্রভাব নেই বলেই মনে করছেন অনেকে। এই প্রসঙ্গে, নমশি চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,”বাবা মিঠুন চক্রবর্তী বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার সময়ও মিডিয়ার কোনও সাপোর্ট পাননি।” ইরফান খানের পুত্র বাবিল খানের মতোই বলিউড ইন্ডাস্ট্রির ভণ্ডামি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নমশি। তবে বলিউডে এখনো পর্যন্ত মিমো বা নমশি, চক্রবর্তী পরিবারের উত্তরসূরিদের তেমন সাফল্য মেলেনি, তা স্পষ্ট। তবুও ‘বিরাট’ দিয়ে নতুন করে নজর কাড়তে পারেন তাঁরা, এমনটাই আশা করছে চলচ্চিত্রমহল। বলিউডে ভাট ক্যাম্প ও তাদের ভবিষ্যৎ নিয়ে এখন কৌতূহল তুঙ্গে। মহেশ ভাট, মুকেশ ভাট এবং বিক্রম ভাটের পরবর্তী প্রজেক্টগুলো ঘিরে দর্শক-আগ্রহ আদৌ তৈরি হয় কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ইন্ডাস্ট্রি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.