Uncategorizedদেশ

পাক গুপ্তচরবৃত্তিতে জড়িত ইউটিউবার জ্যোতি মালহোত্রা, উঠছে বিস্ফোরক তথ্য

ভারতের হয়ে চাঞ্চল্যকর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। ‘ট্রাভেল উইথ জো’ নামে ইউটিউব চ্যানেল পরিচালনা করা জ্যোতিকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থা। অভিযোগ, তিনি ভারতের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিচ্ছিলেন। তাঁর সঙ্গে আইএসআই এবং পাকিস্তান হাই কমিশনের সম্পর্ক ছিল বলেই তদন্তে উঠে এসেছে।

জানা গিয়েছে, গত বছর দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেন জ্যোতি। সেখানে তিনি একটি ভিডিও ব্লগ করেন, যাতে পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এমনকী, পরিচিতদের পাকিস্তানের ভিসা করে দেওয়ার প্রস্তাবও দেন তিনি। সেই পার্টিতেই তাঁর পরিচয় হয় পাক হাই কমিশনার এহসান-উর-রহমান ওরফে দানিশের সঙ্গে। অভিযোগ, এই দানিশের সঙ্গে হাত মিলিয়েই গোয়েন্দাগিরি শুরু করেন জ্যোতি। তিনবার পাকিস্তানে সফরও করেন তিনি।

তাঁর ইউটিউব ভিডিওতে দানিশ ও তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ কথোপকথনের প্রমাণ রয়েছে। এমনকী, নিজের হরিয়ানার হিসার জেলার বাড়িতে দানিশ পরিবারকে আমন্ত্রণও জানিয়েছিলেন জ্যোতি। তাঁর মোবাইল থেকে একটি আইএসআই এজেন্ট রানা শাহবাজের নম্বর পাওয়া গেছে, যা ‘জাট রানধওয়া’ নামে সেভ ছিল। ওই এজেন্টের সঙ্গে তিনি ইন্দোনেশিয়াতেও ভ্রমণ করেন।

চাঞ্চল্যকরভাবে, চিনা দূতাবাসের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। ইতিমধ্যেই ভারত সরকার দানিশকে ‘পার্সন নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.