Uncategorizedজেলা

ওয়ার্ড গঞ্জে প্লাস্টিকের মধ্যে মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

শহরের বুকে একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে এক মহিলার টুকরো টুকরো করা দেহ উদ্ধার হল। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বন্দরের ওয়াটগঞ্জ থানায এলাকার সত্য ডক্টর লেনে।বেশ কয়েকটি কালো প্লাস্টিকে মোড়ানো মহিলার দেহাংশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওয়াটগঞ্জ এলাকাতে। জানা গেছে একটি প্লাস্টিকে মহিলার কাটা মাথা রাখা ছিল। ঘটনাস্থলে পৌঁছেছে স্থান কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরি কৃষ্ণ পাই ও হোমিসাইড শাখার অফিসাররা। পুলিশ সূত্রে জানা গেছে ওই পরিত্যক্ত বাড়ির পাশে পড়ে থাকা প্লাস্টিকগুলি থেকে দুর্গন্ধ ছাড়ছিল। এরপর মঙ্গলবার দুপুরে স্থানীয় মানুষজন ওয়াটগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্লাস্টিক গুলি খুলতে তাতে মহিলার খন্ড খন্ড দেহ এবং কাটা মাথা দেখতে পায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে ওই মহিলার টুকরো টুকরো দেহ বন্দর এলাকার পরিত্যক্ত বাড়ির পাশে নির্জন এলাকায় ফেলে দিয়ে গিয়েছে। মৃতদেহর টুকরো টুকরো অংশগুলি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে অনুসন্ধান চালাচ্ছে হোমিসাইড শাখা। যে মহিলার টুকরো টুকরো দেহ প্লাস্টিকে পাওয়া গিয়েছে সেই স্থানীয় কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.