জেলা

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল নয় মাসের একমাত্র ফুটফুটে শিশু কন্যার।এই ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। হাসপাতালের চৌকাটে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের খরবা স্ট্যান্ড সংলগ্নে। শিশু কন্যার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম আনিসা পারভিন বয়স, নয় মাস।
তার বাড়ি খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকায়।বাবা আতাউর রহমান পরিযায়ী শ্রমিক।ভিনারাজ্যে মিস্ত্রির কাজে রয়েছেন।
আজ মঙ্গলবার সকালে অসুস্থ শিশু কন্যাকে নিয়ে মা সাগরি খাতুন চাঁচল সদরে নিয়ে আসে ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে অটোই করে বাড়ি ফিরছিলেন। খরবা স্ট্যান্ড সংলগ্নে সাইকেল নিয়ে যাওয়া এক স্কুল পড়ুয়া কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অটোটি উল্টে যায়।বেশ কয়েকজন যাত্রী জখম হয়।এরপরই দুর্ঘটনাস্থলে গুরতর জখম হয় ওই শিশু কন্যাটি।
তাকে উদ্ধার করে প্রথমে খরবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
চাঁচল থানার পুলিস জানিয়েছে অটোটি টিকে আটক করা হয়েছে,চালকের খোঁজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.