জেলা

শীতের সকালে জাতীয় সড়ক দশ দরগাতে ঘটল মর্মান্তিক ঘটনা

শহর জুড়ে কনকনে শীত তার সাথে ঘন কুয়াশা। আর কুয়াশার জেরেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার রাত আটটা নাগাদ জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়ক দশ দরগার কাছে একটি স্কুটিতে থাকা শিশু-সহ তিনজন দুর্ঘটনা কবলে পড়ে।স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এরপরই চিকিত্‍সক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে খবর,মৃতদের মধ্যে একজন শিশু ও একজন পুরুষ এবং মহিলাটি গুরুতর আহত অবস্থায় রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে, এছাড়াও রাস্তায় আলো এবং ট্রাফিকের যথাযথ ব্যবস্থা না থাকায় স্থানীয়রা বিক্ষোভ শুরু করে পুলিশকে ঘিরে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.