হুগলিতে ইনসাফ যাত্রার পদযাত্রা শেষ করে পূর্ব বর্ধমানের কালনার কালুর দোকান মোড় থেকে বৃহস্পতিবার বিকেলে ইনসাফ যাত্রার পদযাত্রা শুরু করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। পদযাত্রা শুরু করার পরই মীনাক্ষী সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব বর্ধমানের জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের রেল-কে বেসরকারিকরণের বিষয়কে দায়ী করেন। তিনি বলেন, রেলের স্টাফ নিযুক্ত না করে পুরনো স্টাফ দিয়ে ওভারটাইম করানো, কন্টাকচুয়াল স্টাফ নিয়োগ করা এইসবের কারণেই রেল ভালো মতো চলছে না, এর গাফিলতি কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আলু চাষি মৃত্যু প্রসঙ্গেও থেমে থাকেননি মীনাক্ষী। তিনি বলেন, রাজ্যের যে সমস্ত মন্ত্রীরা চুরি করে জেলে গেছেন তারা পারিবারিকভাবে চুরি করতে অভ্যস্ত, আর তাই চাষীর মৃত্যুকে তারা পারিবারিক কলহের জেরে মৃত্যু বলে দাবি করছেন।







