জেলা

কৃষকদের স্বার্থে ডেপুটেশন প্রদান করা হয় মেমারি দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে;

মিগজাউমের কারণে পূর্ব বর্ধমান জেলার মেমারী দুই ব্লকে অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ এর দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার। সারা ভারত কৃষক সভা, শ্রমিক ইউনিয়ন, ক্ষেত মজুরি ইউনিয়ন এবং জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় মেমারি দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে।
জমির পর্চা ও দলিল দেখে নয় প্রকৃত চাষীদের ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে।
আলুচাষীদের সার ও বীজ ভর্তুকি দিয়ে সরকারকে সরবরাহ করতে হবে। ধান চাষীদের পনেরো হাজার টাকা প্রতি বিঘা এবং আলু চাষীদের প্রতি বিঘা কুড়ি হাজার টাকা দিতে হবে বলে দাবী রাখা হয়।
এছাড়াও সমস্ত কৃষকদের কৃষি ঋণ মুকুব করার দাবী সহ বিভিন্ন দাবীতে ক্ষেতমজুর সংগঠন ও সি.আই.টি.ইউ এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি একটি পথ সভাও করা হয়। উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লক
কৃষক নেতৃত্ব তাপস বসু, ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব বাদল হেমব্রম। আলোচনার বিষয় তুলে ধরেন শান্তি ব্যানার্জ্জী,
ক্ষেতমজুর নেতৃত্ব রবীন্দ্রনাথ ঘোষ সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.