ক্রাইমজেলা

স্কুল পড়ুয়া , শিশু – কিশোররারা আসলে মাদক কারবারি ! বই খাতার আড়ালে চলত পাচার ! চাঞ্চল্যকর ঘটনা মালদায়

স্কুল পড়ুয়া , শিশু – কিশোররারাই করছে মাদক পাচার ! চাঞ্চল্যকর ঘটনা মালদায় । পুলিশি নজরদারি এড়াতে , পড়ুয়াদের স্কুল ব্যাগে করেই চলত পাচার ।

মালদার ইংরেজ বাজারের কুমারপুর এলাকার ঘটনা । পুলিশ তল্লাশি চালিয়ে , ১৭ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে । ওই ছোট্ট গ্রাম্য এলাকায় যে এত বড় মাদক পাচার চক্র চলতে পারে , তা ভাবাও যায়না । উত্তর-পূর্ব ভারতের অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড-সহ বিভিন্ন এলাকা থেকে গোপনে মাদক তৈরির কাঁচামাল মালদহে আসত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । তারপর ওই কারখানাতে কাঁচামাল থেকে নেশাদ্রব্য তৈরি করে , তা পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দেওয়া হতো ।

এই মাদক পাচার চক্রের মূল মাথা হিসেবে উঠে এসেছে , এনারুল শেখ নামক এক ব্যক্তির নাম । কলকাতার এন্টালি থেকে , পুলিশ জানুয়ারিতে তাকে গ্রেফতার করেছিল । অভিযোগ , বহু বছর ধরেই এই ব্যবসা চলছিল। জানা গিয়েছে , এই চক্র শুধু বড় চালানই নয়, স্থানীয় এলাকায় ছোট প্যাকেটে ‘পুরিয়া’ বিক্রিও করত। তবে বিভিন্ন রাজ্য থেকে একের পর এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।

তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো , এই চক্রের সাথে যুক্ত ছিল ১২-১৪ বছর বয়সী নাবালক স্কুল ছাত্ররাও । বই খাতার আড়ালেই পাচার করা হতো নেশা দ্রব্য । আর এই পাচারের বিনিময় , কখনও টাকা পয়সা মিলতো , কখনও আবার নেশার লাভ দেখিয়েই করানো হতো মাদক পাচার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.