জেলা

উত্তরবঙ্গে হাতির হানায় মৃত ১

ফের হাতির হানায় মৃত্যু। ঘটনাটি ঘটেছে গয়েরকাটা নাথুয়া রোডে। মৃত ব্যক্তির নাম পরান সরকার (৬০)। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা।

সূত্রের খবর, বৃহস্পতিবার সাইকেলে করে সবজি নিয়ে বানারহাট ব্লকের দুরামারী এলাকা থেকে গয়েরকাটার দিকে আসছিলেন মৃত পরান সরকার ও হরেকৃষ্ণ সরকার । গয়েরকাটা নাথুয়া রোডে আচমকাই মোরাঘাটে রাস্তায় উঠে আসে একটি হাতি।

হাতি দেখে পালাতে গেল দাঁতালটির সামনে পড়ে যান পরান সরকার। তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে জঙ্গলে চলে যায় হাতিটি। জঙ্গলের মাঝে এই দুর্ঘটনা ঘটায় দীর্ঘক্ষণ ওই অবস্থায় পড়ে থাকে পরান সরকার। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.