পাট্টা বিলি ঘিরে বেনিয়ম। রাতভর হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিক এর দপ্তর ঘেরাও করে রাখল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক শাসক দলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যরা। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ছুটে গেলেন বিডিও। নিয়ম মেনে পাট্টা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে দাবি ভূমি সংস্কার আধিকারিকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। খবর লেখা পর্যন্ত এখনো পর্যন্ত ধরনায় বসে রয়েছেন শাসকদলের জনপ্রতিনিধিরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পরে পাট্টা প্রদান নিয়ে একটিও সভা করেনি স্থায়ী সমিতি এবং ভূমি সংস্কার আধিকারিক। জনপ্রতিনিধিদের দাবি ছিল এলাকায় ঘুরে যোগ্য ব্যক্তিদেরকে পাট্টা দেওয়া হবে। কিন্তু অভিযোগ উঠেছে এরমধ্যেই হরিশ্চন্দ্রপুর দুইয়ের ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য কর্মাধ্যক্ষ এমনকি বিডিও কে না জানিয়েই রাতের অন্ধকারে পাট্টা বিলি করেছেন। এমনকি জমি রেকর্ড থেকে শুরু করে বিভিন্নভাবে বেআইনি টাকা পর্যন্ত তুলেছেন ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস বলে অভিযোগ তুলেছেন শাসকদলের জন প্রতিনিধি রাই। এই নিয়ে তাকে বারবার অভিযোগ জানিয়ে ও কোন কাজ না হওয়ায় আজ বিকেলে শাসকদলের প্রতিনিধিরা। আর সেখানেই তাদের সঙ্গে আলোচনা না করে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে। আর এরপরে দপ্তরের বারান্দায় মেঝেতে বসে ধরনায় বসে যান শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যরা।
তাদের দাবি অবিলম্বে তাদের অভিযোগগুলি না শুনলে এবং তার নিষ্পত্তি না করলে লাগাদার ধরনায় বসে থাকবেন তারা।







