আগামীকাল অক্ষয়তৃতীয়া, আর এই বিশেষ দিনে দীঘার সমুদ্র সৈকতে শুভ উদ্বোধন হতে চলছে জগন্নাথ মন্দির!
আর এই মন্দির উদ্বোধনকে ঘিরে ইতি মধ্যে এক উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে একাধিক কর্মসূচীও।
আর রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মূখ্য মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক কর্মসূচী গ্রহণ করে মন্দির নগরী নবদ্বীপ ধামের গৌড়ীয় বৈষ্ণব সমাজের তরফে। মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরে প্রাচূন মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের সন্মুখ থেকে এক কীর্তন সহ পদযাত্রার শুরু হয় যা শহরের বিভিন্ন পথ ঘুরে শহরের সরকার পাড়া স্থিত রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমাপ্তি হয়।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের বিভিন্ন আধিকারিক সহ শহরের অসংখ্য সাধু,বৈষ্ণব ও সাধারণ মানুষ। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী জানান রাজ্য সরকারের উদ্যোগে দীঘার সমুদ্র সৈকতে এই প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মানের ফলে একাধারে যেমন দীঘার গুরুত্ব বৃদ্ধি পাবে পাশাপাশি আধ্যাত্মিক ভাবের প্রচারও হচ্ছে, আর এই কারনেই মূখ্য মন্ত্রী কে শুভেচ্ছা জানাতে এদিনের এই কর্মসূচী।







