নিজস্ব সংবাদদাতা :- ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সিপিআইএমের গন্ডগোলের জেরে প্রাণ হারিয়েছিলেন শেখ রাজিবুল হক। বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দুই ব্লকের বিষ্ণুপুর এলাকায়। মৃত রাজিবুল হক একজন সক্রিয় সিপিআইএম কর্মী ছিলেন বলে সূত্রের খবর ।
সদ্য শেষ হয়ে পঞ্চায়েত নির্বাচনে মৃতদের এককালিন ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার সেই মর্মে ২৬ জুলাই বুধবার মৃত শেখ রাজিবুল হক এর স্ত্রী আনারকলি বিবির হাতে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। মৃত রাজিবুক হক এর স্ত্রী আনারকলি বিবি দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি একটি চাকরিরও দাবি জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে।







