জেলা

বড়মা-এর আগমনে সেজে উঠছে নৈহাটি, কবে থেকে পুজো দিতে পারবেন ভক্তরা?

এবছর বড়মা ১০১ বছর পূর্ণ হলো। ভবেশ কালীর পুজো আজকে বড় মা নামে পরিচিত। মায়ের অলৌলিক ক্ষমতার কাহিনি ভাসে নৈহাটির আকাশে – বাতাসে। দুর্গাপুজোর পর দেবী কালীকার আরাধনায় মেতে ওঠে গঙ্গাপাড়ের এই শহর। শুধু কি নৈহাটি? না, বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে বড় মায়ের ভক্ত। প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এই দিনের। একনজরে দেখে নিন বড়মা’র পুজোর সূচনা কখন হবে।

পুজো শুরু কখন হবে:- এই বছরে অমাবস্যা দুদিন। ৩১ অক্টোবর মায়ের আরাধনা। বড় মার পুজোও সেই দিনই। জানা গিয়েছে, রাত প্রায় ১১টার সময় বড় মায়ের পুজো শুরু হবে। অঞ্জলি রাত ১টা থেকে ১.৩০ মিনিটের মধ্যে। মায়ের পুজো শুরু হওয়ার পরই নৈহাটির অন্য জায়গায় পুজো হবে। দীর্ঘদিন ধরে এটাই রীতি।

ভক্তরা কবে থেকে পুজো দিতে পারবে: বড় মায়ের ভক্তদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, পুজো কবে থেকে গ্রহণ করা হবে? এই সময় প্রায় লক্ষাধিক ভক্ত পুজো দেন। তাই ভিড় এড়াতে আগে থেকেই পুজো দেওয়া যাবে। এবার ২৪ তারিখ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মানতের পুজো নেওয়া হবে। ৩০ ও ৩১ তারিখ নেওয়া হবে ফলপ্রসাদ ও সন্দেশের পুজো।

মায়ের ভোগ বিতরণের সময়: পুজো শেষে ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু করে পুজো কমিটিতে। প্রতিবার মন্দির এলাকা থেকেই মায়ের প্রসাদ বিতরণ করা হয়। তবে এই বছর নৈহাটি পৌরসভা ও মহেন্দ্র হাইস্কুল থেকে ভোগ দেওয়া হবে। ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মায়ের সাজ ও বিসর্জন: বড়মা’র সাজ অপরূপ। একথা বলেন ভক্তরাই। প্রায় ১০০ ভরি সোনা ও শতাধিক ভরির রুপোর গয়নায় সেজে উঠবেন মা। ৪ নভেম্বর দেবীর বিসর্জন। সেই দিন গয়নার সাজ খুলে ফুলের সাজে মাকে সাজানো হয়। হাজারে হাজারে ভক্ত বিসর্জন দেখতে আসেন। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কোমর বাঁধছে পুজো কমিটি ও প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.