প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে ঘূর্ণিঝড় ডানার গতি। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোর বেলার মধ্যে ডানার ঝাপটা পরতে পারে রাজ্যের বুকে। ইতিমধ্যেই গতকাল পূর্ব রেলের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এবার স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি যাতে রেল ডাউন যাতে না হয়, তার জন্য পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ১২০ থেকে ১৩৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পরতে পারে ঘূর্ণিঝড় ডানা। পুরী এবং সাগরদ্বীপের মাঝে পরতে পারে ঘূর্ণিঝড় ডানার ঝাপটা। আগামীকাল গভীর রাতে অথবা শুক্রবার ভোর বেলায় বোঝা যাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব। সেই কারণে দক্ষিণ-পূর্ব রেল বাতিল করেছে ৮৫টি দূরপাল্লার ট্রেন। বাতিল হয়েছে হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি সহ ডাউন ট্রেনগুলির মধ্যেও ৯৩টি ট্রেন। পাশাপাশি পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশন সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও নামখানা, ডায়মন্ডহারবার এবং হাসনাবাদে বিশেষ সতর্কতা জারি রাখা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ‘রোল ডাউন’ না করতে পারে, সেই জন্য ট্রেনের চাকায় বেড়ি পরানো হচ্ছে এবং ‘গুটকা’ বসানো হচ্ছে। পাশাপাশি রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ বিপজ্জনক নদী ব্রিজগুলি খতিয়ে দেখছে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়। এমনকি তার জন্য খোলা হচ্ছে এমার্জেন্সি কন্ট্রোলরুম। এছাড়াও স্টেশনে জল জমার আশঙ্কা থাকায় পাম্প স্থাপন করা হয়েছে। একইসঙ্গে বিপজ্জনক স্টেশনগুলিতে ডিজেল চালিত ইঞ্জিন রাখা হবে, যাতে প্রয়োজনে ত্রুটিপূর্ণ ট্রেনগুলোকে টেনে আনা যায়।







