নিজস্ব সংবাদদাতা : ধুপগুড়ি একজন সংস্কৃতিবান মানুষকেই জয়ী করবে, এমনটাই মন্তব্য করলেন শিলিগুড়ির মেয়র।
বুধবার সকালে ধূপগুড়ি মায়ের স্থানে পুজো দিয়ে এবং সোনাখালি মাজারে চাদর চড়িয়ে মনোনয়নপত্র জমা করলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়।
বুধবার সকালে তিনি প্রথমে ধূপগুড়ি মায়ের স্থানে পূজো দেন।
এরপর সোনাখালি মাজারে চাদর চড়িয়ে জলপাইগুড়ি জেলা তৃণমুল অফিস থেকে মিছিল করে। শাসকের কার্যালয়ে আসেন এই মিছিলে অংশ নেন জেলা তৃণমুল সভাপতি মহুয়া গোপ, উত্তরবঙ্গের বর্ষীয়ান তৃণমুল নেতা গৌতম দেব প্রমুখ।ধুপগুড়ির প্রার্থী প্রসঙ্গে বলতে গিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,নির্মল চন্দ্র রায় একজন শিক্ষাবিদ,রাজবংশী সমাজের শিক্ষা সংস্কৃতি নিয়ে তিনি যেমন দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছেন তার সঙ্গে তিনি কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত, সব মিলিয়ে ধুপগুড়ির গণ দেবতারা একজন সংস্কৃতিবান মানুষকে প্রার্থী রূপে পেয়েছে এবং আমি একশো ভাগ আশাবাদী উপ নির্বাচনে তৃণমুল প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।দলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রসঙ্গে উত্তরের এই বর্ষীয়ান তৃণমুল নেতা বলেন, বড় সংসারে এমন একটুআধটু হয়। তবে সবাই দলের সৈনিক।







