জেলা

রেলের এসি কোচের ব্যাটারি ও কেবল তার চুরি করার অপরাধে গ্রেপ্তার-২

জিরাট এলাকা থেকে রেলের এসি কোচের ব্যাটারি ও কেবল তার চুরি করার অপরাধে দুই যুবককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল পূর্ব বর্ধমান জেলার কালনা আরপিএফ। ধৃতরা হল বলাগড় থানার বাসিন্দা সুমন রায় এবং কালনার মধুবনের বাসিন্দা সেন্টু শেখ। কালনা আরপিএফ সূত্রে জানা যায় শুক্রবার সকালে জিরাট এলাকার একটি বাঁশ বাগানে কেবল তার চুরি করে সেখানে লুকিয়ে রাখে একই সাথে ছটি এসি কামরার ব্যাটারি চুরি করে অন্যত্র বিক্রিও করে দেয়। এর পরই ওই দুই যুবক কে গ্রেপ্তার করে কালনা মহকুমা আদালতে পাঠানোর পর, চারদিনের নিজেদের হেফাজতে নেয় কালনা আরপিএফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.