জেলা

ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতা দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ

বৃষ্টির মরশুম শেষ হলেই ডেঙ্গু আসন্ন, সেই বিষয়েই আজ শিলিগুড়ি জেলা হাসপাতালে আগামীদিনের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সুপারের সাথে সাক্ষাৎ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

এই সাক্ষাৎকারে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন পৌরনিগমের বিরোধী দলনেতা শ্রী অমিত জৈন, শিলিগুড়ি সাংগঠনিক জেলারর সাধারণ সম্পাদক রাজু সাহা ও মুখপাত্র তরুণ কুমার গুপ্তা।

এদিন বিধায়ক নিজে গোটা হাসপাতাল ঘুরে আধিকারিকদের সাথে কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে তারা কি কর্মসূচী নিচ্ছেন তা জানতে চান বিধায়ক। এদিন হাসপাতালের ডাক্তার এবং নার্সদের সাথেও কথা বলেন শিলিগুড়ির বিধায়ক। তিনি জানান আগাম তৈরী থাকা উচিত আমাদের, যাতে প্রতিবারের মতন ডেঙ্গু এইবার ভয়াবহ রুপ না নিতে পারে। তার জন্য যা প্রয়োজনীয় সেটা ভারতীয় জনতা পার্টি করবে। আমি এবং আমাদের দল সবসময় পাশে আছি সাধারন মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.