জেলা

সুন্দরবনের হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীর জল ঢুকতে শুরু করলো গ্রামে ; আতঙ্কে গ্রামবাসী !

নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি গ্রামে সুইচগেটের পাশ দিয়ে রায়মঙ্গল নদীর জল ঢুকছে এলাকায় । এই জল এলাকায় ঢোকায় আমবেড়িয়া, স্বরূপকাঠি, কেতারচক, কোঠাবাড়ি সহ বিভিন্ন এলাকার মানুষ বর্তমানে আতঙ্কিত।

প্রাক্তন প্রধান চঞ্চল মন্ডলের নেতৃত্বে সাধারণ মানুষের সহযোগীতায় প্রাথমিকভাবে জল বন্ধ করার চেষ্টা করছে গ্রামবাসীরা। তবে সুইসগেটের পাশ দিয়ে যেভাবে জল ঢুকছে এলাকায় তার জন্য পরিপূর্ণরূপে কাজ করার প্রয়োজন।

ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়েছেন ইরিগেশান দপ্তরের আধিকারিক।এলাকার প্রাক্তন প্রধান চঞ্চল মন্ডল জানিয়েছেন, বিডিও এসডিও বিধায়ক সহ সবাইকে জানানো হয়েছে, আশা করি সমস্যা দ্রুত মিটে যাবে । ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের ফান্ড থেকে দ্রুত এই ভাঙ্গনের কাজ মেরামতে করা হবে। যদিও জল বন্ধ করার জন্য শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.