বিনোদন

‘ওহ ! লাভলি’ ; সিনেমার জন্য কত টাকা গেল তার ঝুলিতে ?

নিজস্ব সংবাদদাতা: কামারহাটি এলাকার একটা পাতাও নড়ে না তার নির্দেশ ছাড়া। আসলে তিনি তো মদন মিত্র।বিনোদনে ভরপুর হবার সাথে তিনি হলেন একজন রসিক মানুষ বটে। শুধু কি তাই ? সিনেমার জগতের সাথে তার এক অন্য রকম সম্পর্ক রয়েছে। মদন মিত্র যাই করুক না কেনো, তা গান বা অভিনয়, তাই চলে যায় অন্য মাত্রায়। এবার তাকে দেখতে পাওয়া যাবে বড়ো পর্দায়। ‘ওহ লাভলি’ ছবিতে নায়িকার বাবার চরিত্রে রয়েছেন তিনি।

তার অভিনীত প্রথম ছবি নিয়ে ,তিনি ভীষণ উত্তেজিত। এক অন্য রকম উন্মাদনা রয়েছে গোটা কামারহাটিতে। রিলিজের দিন থেকেই নজরকারা ভিড় যাচ্ছে প্রেক্ষাগৃহে। অনেকেই মদনদাকে ভালোবেসে সিনেমাটি দেখতে যাচ্ছে। কিন্তু জানেন কি অভিনয় করার জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নিয়েছেন ?

শুনলে অবাক হয়ে যাবেন। এই সিনেমাটি করার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন নি। তার তো টাকার অভাব নেই। তিনি যেই কাজটাই করেন, সেটাকে ভালোবেসে করেন। তারই পরিচয় পাওয়া গেলো এর মাধ্যমে। তিনি জানিয়েছেন, তিনি কোনো টাকা নেবেন না, বরং কামারহাটিতে একটি অনাথ আশ্রমের ৫০০ বাচ্চাকে সেই টাকা দিয়ে খাবার খাওয়ানোর কথা বলেছেন। সিনেমার সঙ্গে সঙ্গে মানবিকতার এক অদ্ভুত নিদর্শন দিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.