জেলা

খড়গপুরে রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে এই বছর শিক্ষক দিবস উদযাপনের পরিকল্পনা

নিজস্ব সংবাদদাতা: আগামী ৫ ই সেপ্টেম্বর, ২০২৩ মঙ্গলবার ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মজয়ন্তী উপলক্ষে গত বছরের মতো এবছরও শিক্ষক দিবস উদযাপনের উদ্দোগ নিলো রঞ্জিত বোস‌ মেমোরিয়াল ট্রাষ্ট। খড়গপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের বিজেশ্বর শিব শিতলা মন্দির প্রাঙ্গনে ওইদিন সন্ধ্যা ৬ টায় এই মহান শিক্ষক দিবস পালন হবে।

আমরা যাদের কাছে পড়াশোনা করে বড় হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি, ছোটো বেলায় যে সকল মাস্টার মহাশয় পড়াশুনা হাতে ধরে শিখিয়ে ছিলেন এবং যারা গৃহ শিক্ষকতার সাথে যুক্ত আছেন, সেই সকল মানুষ গড়ার কারিগর দের আমরা ঠিক সেই ভাবে সন্মান করতে পারিনি। বা তাদেরকে সেই ভাবে সন্মানিত করা হয়নি। এই ভাবনা থেকে এধরনের কর্মসূচী গ্রহন বলে জানান রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাষ্টের অন্যতম উদ্দোক্তা তথা কনভেনার রুপেশ বসু।

রুপেশ বসু পেশায় একজন শিক্ষক। তিনি আরোও জানান, একজন শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে সেই সকল মাস্টার মহাশয় ও দিদিমনিদের আমরা সন্মানিত করবো। সেই সাথে সাথে বেশকিছু স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদেরও আমরা সন্মানিত করবো। সেইদিন সবার একটাই পরিচয় সবাই “শিক্ষক”, থাকবে না কোনোও ভেদাভেদ।

গতবছর আমরা খড়গপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ৫৩ জন ও খড়গপুর এবং মেদিনীপুরের ১৫ জন মোট ৬৮ জন শিক্ষক শিক্ষিকা কে রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্ট থেকে সন্মানিত করেছিলাম। এবছর আমরা মোট ১১১ জন শিক্ষক শিক্ষিকা কে সন্মানিত করার সিদ্ধান্ত নিয়েছি রঞ্জিত বোস স্মৃতি মঞ্চ থেকে। এ ছাড়াও বিশেষ কিছু পুরষ্কারও ঘোষণা হবে।

তাদের এ হেন কর্মসূচীকে সফল করার জন্য জেলার সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন উদ্দোক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.