‘পেয়ার কে দো নাম’ ছবির সেটেই আলাপ দুজনের। তারপর থেকেই বাড়ে সম্পর্কের গভীরতা। খুব বেশিদিন সময় নেননি জুটির একে অপরকে মন দিতে। বাজে বিয়ের সানাই।
বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের দীর্ঘ দিনের বৈবাহিক সম্পর্ক। নানা ঝড় মাথার ওপর দিয়ে বয়ে গেলেও কোথাও গিয়ে যেন বরখা ও ইন্দ্রনীল বিয়েটা আইনমতে টিকিয়ে রাখর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তাঁদের একটি কন্যা সন্তাও রয়েছে। ২০০৮ সালে মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। বেশ কিছুদিন ধরেই আদালা থাকছেন জুটি। তবে এবার বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটলেন জুটি। বরখা এই প্রসঙ্গে ইটাইমস-কে জানালেন, আইনমতে বিচ্ছেদ শীঘ্রই হয়ে যাবে। এটা তাঁর জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত ছিল। পেয়ার কে দো নাম, ছবির সেটেই আলাপ দুজনের। তারপর থেকেই বাড়ে সম্পর্কের গভীরতা। খুব বেশিদিন সময় নেননি জুটি একে অপরকে মন দিতে। দুই বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। তাবে ২০২১ সাল থেকেই সম্পর্কে দূরত্ব বাড়ে।
বরখা-ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্য জীবন টালমাটাল হওয়ার নেপথ্যের কারণ হিসাবে উঠে এসেছে টলি অভিনেত্রী ইশা সাহার নাম। আর এই চর্চিত প্রেম কাহিনির শুরুটা মাস ছয়েক আগে। সেইসময় ‘তরুলতার ভূত’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন ইন্দ্রনীল, বিপীরতে অবশ্যই ইশা সাহা। খবর, শ্যুটিং সেটে দুজনের বন্ধুত্ব নাকি বেশ গাঢ় হয়ে উঠেছিল। যদিও এই খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন ইশা। সোমবারই ‘তরুলতার ভূত’ ছবির প্রমোশ্যানাল ইভেন্টে ইশার দেখা মিললেও উপস্থিত ছিলেন না ইন্দ্রনীল। তাই সব গুঞ্জন যে নেহাত রটনা নয়, তা বলছেন নিন্দুকেরা।







