দেশবিদেশ

৪ দেশের সফরে দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত এপ্রিল মাসের শেষের দিকে ফের নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছে ২৬ জন নিরীহ পর্যটক। যেই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বে। এরপরেও নির্লজ্জ পাকিস্তান একাধিক মিসাইল ও ড্রোনের মাধ্যমে ভারতের বুকে হামলা চালানোর চেষ্টা করে। তবে দেশের ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে তারা দাঁত ফোটাতে পারেনি। এবার সেই নিয়ে ভারত সরকারের তৎপরতায় চার দেশের সফরে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গড়ে ওঠা প্রতিনিধি দল।

পহেলগাঁওতে হামলা চালায় পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীরা। এরপরেই ভারতের পক্ষ থেকে অপারেশন সিন্দুর মাধ্যমে কড়া জবাব দেওয়া হয়। তারপরেই ভারত-পাক সীমান্তে ক্রমাগত হামলা চালায় নির্লজ্জ পাকিস্তান। তবে পাকিস্তানের সমস্ত ড্রোন ও মিসাইল ভারতের মাটি স্পর্শ করার আগেই প্রতিরোধ করে। এবার ভারতের কেন্দ্রীয় সরকার তৎপর হয়েছে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিকভাবে পাকিস্তানের মুখোশ খুলে দিতে।

এবার পাকিস্তানকে কূটনৈতিক ভাবে কোণঠাসা করতে সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করেছে মোদি সরকার। যারা ৪টি বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদীদের সমর্থন করছে সেটাই বিশ্বের দরবারে তুলে ধরছে। যেখানে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের ১ জন করে প্রতিনিধি রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমে প্রতিনিধি হিসেবে ইউসুফ পাঠানকে চয়ন করে থাকলেও পরে তিনি যেতে পারবে না বলে জানিয়ে দেয়। তারপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। এরপরেই সময় সূচি মেনে বুধবার সকালে দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.