জনসাধারণের ওপর থেকে বোঝা কমানোর দায়িত্ব নিলেন সরকার। এটা কোনও অনুগ্রহ নয় , তবে এটা করার পদ্ধতি কি?উদাহরণস্বরূপ, আমরা জনঔষধী কেন্দ্র খুলেছি প্রায় ১১ হাজারটি এবং তা ১৫ হাজার অবধি নিয়ে যেতে চাই
প্রায় ২০০০ ওষুধ পাওয়া যায় জনঔষধী কেন্দ্র থেকে। পাওয়া যায় ৮০% ছাড়ে ৩০০টিরও বেশি চিকিৎসা সরঞ্জামও। অর্থাৎ আপনার পরিবারে যাঁরা গুরুজন আছেন তাদের ওষুধের খরচ প্রতি মাসে প্রায় ২-৩ হাজার টাকা। যা মধ্যবিত্ত পরিবারের কাছে বড় একটা খরচ। সেই ওষুধ খরচের মধ্যে ৮০ % ছাড় পেলে সকল মধ্যবিত্ত এবং সাধারন মানুষেরা কিছুটা হলেও ব্যয়ের হাত থেকে বাঁচবেন।







