রাজনীতি

‘প্রধানমন্ত্রী না, প্রচারমন্ত্রী’, মোদীর প্রতি বিস্ফোরক মমতা

‘আমরা ৪২ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে। ১১ লক্ষ লোক ডিসেম্বরে ৬০ হাজার টাকা পাবেন। প্রথম কিস্তির টাকা শেষ হলে দ্বিতীয় কিস্তিতে আবার ৬০ হাজার টাকা পাবেন। আমরা করে দেব আবাস। এদের শুধু বিদায় করুন। কেউ আর উদবাস্তু থাকবেন না। সবাই পাট্টা পেয়ে যাবেন’, মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি প্রসঙ্গে পালটা তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘বিজেপি যাক, আপনারা চান তো? সার্ভে বিশ্বাস করবেন না। আমাদেরও ২০১৬ সালে হারিযে দিয়েছিল। সারা দেশের লোক ক্ষিপ্ত হয়ে আছে। দেশটাকে গণতন্ত্রের জেলখানা করে দিয়েছে। মোদী যদি জেতেন, আর নির্বাচন হবে না।’

প্রধানমন্ত্রীকে কটাক্ষ, ‘সকালে উঠলে ওঁর ছবি। স্নান করতে গেলে দেখবেন ওখানে ছবি। ঘুমোতে গেলে দেখবেন ওঁর ছবি। উনি দেশের প্রধানমন্ত্রী না, প্রচারমন্ত্রী।’

আত্মবিশ্বাসের সুরে মমতার মন্তব্য, ‘তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। কারণ, মানুষ আমাদের সঙ্গে আছে। আমাদের সরানোর ক্ষমতা নেই তোমাদের।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.