ইতিহাসের ঘৃণিত শাসকের তালিকায় উপরের দিকেই যার নামটি আসে তিনিই হলেন আফ্রিকার অবহেলিত দেশ উগান্ডার সাবেক স্বৈরশাসক ইডি আমিন । নিজের ক্ষমতাকে সর্বোচ্চ অপব্যবহার করে, হিংস্র দানবে পরিণত হয়েছিল। অশিক্ষিত, অজ্ঞ জেনারেল থেকে দেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধীন হয়ে রচনা করেছিলেন উগান্ডার ইতিহাসের সবচেয়ে কলঙ্ক জনক অধ্যায়।ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ পশ্চিম আফ্রিকার পশ্চাদগামী দেশ উগান্ডার,কোকাকো প্রদেশে ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন ইদি আমিন। মুসলিম উপজাতি “কাকওয়া” নামক গোত্রে জন্মগ্রহণ করেন আমিন। বাল্যকাল থেকেই অত্যন্ত দারিদ্রের মধ্যে দিয়ে বেড়ে উঠে ইদি আমিন। শৈশবেই বাবা হারানো ইদি বেড়ে উঠেন মায়ের কাছে। বাল্যকালে ইদি আমিন কোন শিক্ষা গহন করতে পারে নি।বাল্যকাল থেকেই পরিবারের অভাব অনটন দূরে করার জন্য কাজে যোগদান করেন ইদি আমিন। তার ছিল ব্যাপক পেশি শক্তি আর অদম্য সাহস। ১৯৪৬ সালে তৎকালীন কিংস আফ্রিকান রাইফেল তথা (কেএআর) যোগদান করেন। কেকেআর ব্রিটিশ কলোনির অধীনস্থ দেশগুলো নিয়ন্ত্রন করার জন্য সামরিক বাহিনী। বাহিনীর সদস্য হিসেবে আমিনের আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। এখানেই প্রত্যক্ষ করেছেন আফ্রিকার জনগনের উপর কেএআরের অমানবিক অত্যাচার। বিশেষ করে কেনিয়ার বিদ্রোহী সংগঠন “মাউ মাউ” বিদ্রোহীদের উপর অত্যাচার তার মনে বিশেষভাবে দাগ কাটে।ইদি আমিন ছিল পেশি শক্তির অধিকারী। তার প্রমাণ স্বরূপ ইদি আমিন পরপর ৯ বছর “উগান্ডা লাইট হেভিওয়েট বক্সিং” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। তাছাড়া বিভিন্ন পেশি শক্তির কসরতে ইদি আমিন ছিল অপ্রতিরোধ্য। তার এই বিশেষ গুন সেনাবাহিনীতে তার পদোন্নতিতে বিশেষ অবদান রাখে। সাতারেও তার বিশেষ দক্ষতা ছিল। তবে ইদি আমিন তার বর্বর মানসিকতার জন্য অধিক পরিচিত ছিল।
১৯৭১ সাল থেকে ইডি আমিন নয় বছর ক্ষমতায় ছিল। উগান্ডায় চালু হওয়া এই মিলিটারি শাসনকে সেখানকার স্থানীয় মানুষ ও কীছু পশ্চিমা দেশ সমর্থন করেছিল। এর কারন হচ্ছে প্রাক্তন প্রেসিডেন্ট মিলটন ওবোটের খারাপ শাসন এবং ইউরোপীয় দেশ গুলো ভাবছিল এর ফলে উগান্ডায় সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমবে। কিন্তু এটা ছিল ভুল ধারনা কারন ইডি আমিনকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন ও লিবিয়ার নেতা গদ্দাফি। ইডি আমিন ক্ষমতায় এসেই বন্দিদের মুক্তি দেয়, সিক্রেট পুলিশ সার্ভিসকে বন্ধ করে দেয়। সংবিধানকে অনেক পরিবর্তন করে। মিলিটারি শাসনকে সিভিল আইনের উপরে রাখে। এক এক করে তার সমস্ত শত্রুদের শেষ করে ইডি আমিন। ব্রিটেন ও মিলটন ওবোটের ঘনিষ্ঠ লোকেদের হত্যা করা হয়। উগান্ডার সেনাবাহিনীকে সম্পূর্ণ পরিবর্তন করে শুধু তার ঘনিষ্ঠ লোকেদেরই রাখা হয়। আখোলি ও ল্যাঙ্গো নামে দুটি খ্রীষ্টান ট্রাইবের লোকেদের বেশীরভাগকে হত্যা করা হয় কারন তারা মিলটন ওবোটে ঘনিষ্ঠ ছিল। উগান্ডায় এশিয়ান যেসব মানুষরা ছিল তাদের রাতারাতি উগান্ডা থেকে বের করে দেওয়া হয়। প্রথম দিকে ইডি আমিন তার সন্ত্রাসী কাজকর্ম বাকী বিশ্বের থেকে লুকোনোর চেষ্টা করেছিল কিন্তু তা ধীরে ধীরে বাকী বিশ্ব জেনে যায়। আসলে উগান্ডায় ৮০,০০০ এশিয়ান থাকত সেসময়, তাদের মাধ্যমেই এই খবর বাইরে আসে। যার জন্য ইডি আমিন ১৯৭২ সালের ৪ আগস্ট ঘোষনা করে সে রাতে স্বপ্নে দেখেছে উগান্ডার খারাপ আর্থিক ব্যাবস্থার জন্য এশিয়ান লোকেরাই দায়ী, তাই তাদের দেশ থেকে আগে বের করতে হবে।
উগান্ডায় যেসব এশিয়ান থাকত তারা আসলে ব্রিটিশ সরকারের সময় থেকে ছিল। উগান্ডার ব্যাঙ্ক, স্থাপত্য কাজ, গবেষনায় এরাই যুক্ত ছিল। ইডি আমিন ৯০ দিনের মধ্যে এদের উগান্ডা ছাড়ার নির্দেশ দেয়। ৯ আগস্ট আসতে আসতে এখানে থাকে ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশীদের ও চলে যাবার আদেশ দেওয়া হয়। ১৪ আগস্ট আসতে আসতে ইডি আমিন ঘোষনা করে এশিয়ান লোকদের চলে যাবার পর ইউরোপীয়ানদেরও দেশ থেকে বের করে দেওয়া হবে। উগান্ডা থেকে বের হয়ে যাওয়া লোকদের ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা আশ্রয় দেয়। এশিয়ানরা চলে যেতেই উগান্ডার অর্থনীতির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আসলে উগান্ডার অর্থনীতি নিয়ন্ত্রন করত এই এশিয়ানরাই। এইসময় ইডি আমিনের বিরুদ্ধে দুবার বিদ্রোহ ঘোষনা হয়েছিল কিন্তু সফল হয় নি তবে বিদ্রোহে জড়িত থাকা লোকেদের যে অবস্থা হয়েছিল তা খুবই নৃশংস। কিন্তু ধীরে ধীরে তার অত্যাচার এতটাই চরমে ওঠে যে ১৯৭৮ সাল থেকে উগান্ডায় তার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। প্রাক্তন রাষ্ট্রপতি মিলটন ওবোটে তখন তানজানিয়ায় আশ্রয় নিয়েছিল। সেজন্য ইডি আমিন তাকে মারবার জন্য একটি পরিকল্পনা করে। ইডি আমিন এটা বলে যে তানজানিয়া উগান্ডায় আক্রমন করতে চাইছে যার জন্য ইডি আমিন তানজানিয়া আক্রমন করে ক্যাগ্রা প্রদেশ দখল করে নেয়। এর দুসপ্তাহ পর তানজানিয়া উগান্ডায় আক্রমন করে। ১৯৭৯ সালের ১১ এপ্রিল তানজানিয়া উগান্ডার রাজধানী ক্যাম্পেলা দখল করে নেয়। আমিনকে ক্ষমতাচ্যুত করা হয়। প্রান বাঁচাতে আমিন লিবিয়া পালিয়ে যায়।। সেখান থেকে ইরাক হয়ে সৌদি আরব পালিয়ে যায় এবং সেখানেই ২০০৩ সালের ১৬ আগস্ট মারা যায়। এভাবেই শেষ হয় বিশ্বের অন্যতম নিষ্ঠুর শাসক ইডি আমিন।







