জেলা

ব্যাবসায়িক শত্রুতার জের! অগ্নিদগ্ধের দৌড় মেদিনীপুর শহরের রাজপথে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

ব্যবসায়িক শত্রুতার জেরে এক ব্যক্তির গায়ে ও দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায়। আক্রান্ত ওই লটারি ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আক্রান্ত পরিবারের অভিযোগ, ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে গত দুদিন আগে ইন্দকুড়ি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ এর। এরপর পুলিশী মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে। অনুমান করা হচ্ছে, সেই ঘটনার পর রাগের বসে আজ দুপুর নাগাদ লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ এর উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় দুজন। অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে। ঘটনাটি খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.