রাজ্য

পুরীর ছোঁয়া দিঘায়, বিদেশি ভক্তরা মুগ্ধ জগন্নাথ দর্শনে! মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ইসকনের

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা দিঘার জগন্নাথ ধাম মন্দিরে ভক্তদের ভিড় প্রতিদিনই বাড়ছে। রবিবার এই মন্দিরে এক বিশেষ দৃশ্যের সাক্ষী থাকল দিঘা। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুয়ানিয়া সহ একাধিক ইউরোপীয় দেশ থেকে আগত ২৪ জন আন্তর্জাতিক ভক্তের একটি দল এই নবনির্মিত মন্দির পরিদর্শনে আসেন। তাঁদের অনেকের কাছেই এটি ছিল এক অনন্য আবেগের মুহূর্ত।

ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস নিজে এই ভক্তদের স্বাগত জানান। তিনি বলেন, “এই মন্দির শুধু একটি স্থাপত্য নয়, এটি প্রভু জগন্নাথের সর্বজনীন আহ্বানের প্রতীক। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ইসকনের কোটি কোটি ভক্ত রয়েছেন। দিঘায় এই মন্দির তাঁদের জন্য এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠবে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই, যাঁর উদারতা ও সহায়তায় এই মন্দির সম্ভব হয়েছে।”

ইউক্রেন থেকে আগত পর্যটক ভাদিম ক্রিস্তভ বলেন, “এটি আমার জীবনের অন্যতম পবিত্র মুহূর্ত। আমি কখনও ভাবিনি এমন একটি মন্দিরে এসে জগন্নাথদেবের এত কাছাকাছি পৌঁছাতে পারব। পুরীর মন্দির আমি বাইরে থেকে দেখেছি, কিন্তু দিঘায় এসে আমি তাঁকে অন্তর থেকে অনুভব করতে পারছি।”

ভবিষ্যতে দিঘার জগন্নাথ ধাম মন্দির আন্তর্জাতিক পর্যটন ও আধ্যাত্মিকতার কেন্দ্রস্থল হয়ে উঠবে বলেই আশা করছেন ইসকনের প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.