বিনোদন

১৫ বছর বয়সে ‘নীল সাইটে’ নিজের ছবি দেখেছিলেন জাহ্নবী কপূর, বললেন ‘ভয়াবহ অভিজ্ঞতা’

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভুয়ো ছবি ও ভিডিও তৈরি এখন নিত্যদিনের ঘটনা। অথচ প্রযুক্তি এতটা উন্নত না থাকলেও, এক দশক আগেই সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, মাত্র ১৫ বছর বয়সে একটি নীল ছবির ওয়েবসাইটে নিজের বিকৃত করা ছবি দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি।

জাহ্নবীর কথায়, স্কুলের কম্পিউটার ক্লাসে সহপাঠীরা প্রায়ই প্রাপ্তবয়স্ক কনটেন্ট সার্চ করত। সেই সময়েই একটি সাইটে নিজের ছবি দেখতে পান তিনি। কীভাবে সেই ছবি তৈরি হয়েছিল, আজও জানেন না অভিনেত্রী। সেই সময়ে ‘ডিপফেক’ শব্দটিও পরিচিত ছিল না। ফলে পরিস্থিতি সামলাতে না পেরে ভীষণ ভয় পেয়ে যান তিনি।

অভিনেত্রী বলেন, “আমি জানতামই না কী করব। খুব অদ্ভুত ছিল সেই অভিজ্ঞতা।”

বর্তমান পরিস্থিতি নিয়েও দুঃখ প্রকাশ করেন জাহ্নবী। তাঁর অভিযোগ, আজকের সমাজমাধ্যমে নৈতিকতা বা ব্যক্তিগত সীমারেখা প্রায় উধাও। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিয়মিতই তৈরি হচ্ছে ভুয়ো ছবি ও ভিডিও। বহু সাইটে এমন কনটেন্ট তিনি নিজেই দেখতে পান। এমনকি যে পোশাক তিনি কখনও পরেননি, সেই পোশাকেও ‘নিজেকে’ খুঁজে পান AI-তৈরি কনটেন্টে।

তার কথায়, “মানুষ একবারও ভাবে না, এই ভুয়ো কনটেন্ট কার জীবনে কী প্রভাব ফেলছে।”

নারী–পুরুষের মানসিকতা নিয়েও মন্তব্য করেন জাহ্নবী। বলেন, অনেক পুরুষই এ ধরনের পরিস্থিতির গুরুত্ব বোঝেন না, যদিও একজন সত্যিকারের ভালো মানুষ অবশ্যই তাঁর চারপাশে কী ঘটছে সে বিষয়ে সচেতন থাকবেন।

‘উলঝা’-র চিত্রনাট্য পড়ার সময়েও তিনি উপলব্ধি করেছেন, মেয়েদের পথ মোটেই মসৃণ নয়। এখনও নানা স্তরে নারীরা প্রযুক্তি, সমাজ আর মানসিকতার সমস্যার মুখোমুখি হন বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.