বিনোদন

ওটিটিতে এখনও অনুপস্থিত জন আব্রাহাম, ব্যাখ্যা দিলেন নিজেই

যখন একের পর এক বলিউড তারকা ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন, তখন ব্যতিক্রম জন আব্রাহাম। কেন এখনও তাঁকে দেখা যাচ্ছে না ওয়েব সিরিজ বা ওটিটি ফিল্মে? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই তার ব্যাখ্যা দিলেন ‘ধুম’ খ্যাত এই অভিনেতা। জন সাফ জানান,”আমার মনে হয় আমি বড়োপর্দার জন্যই তৈরি।” ওটিটিতে কাজ করতে গেলে বড়সড় অপারেশনাল টিম ও প্রচুর রিসোর্সের প্রয়োজন, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই নির্মাতারা তাঁদের তৈরি প্রজেক্টের ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) নিজের কাছে রাখতে পারেন না।

অভিনেতার কথায়,”এর রেভিনিউ যতটা আসে, অপারেশন খরচে তার চেয়েও বেশি বেরিয়ে যায়। ফলে লাভ খুবই সীমিত।” তিনি আরও বলেন, ওয়েবে যুক্ত অনেকেই এই বাস্তবতা মেনে নিয়েছেন, আর সেই কারণেই ওয়েব কনটেন্টে কাজ করা এখন তাঁর কাছে ‘বাস্তবসম্মত’ নয়। তবে জন একেবারে যে ওটিটিকে না বলেছেন, তা নয়। বরং তিনি জানান, যদি কোনও গল্প তাঁর মন ছুঁয়ে যায়, তবে প্রযোজক হিসেবে ওটিটিতে কাজ করতেও আগ্রহী হবেন। তবে সেটা হবে ভালো গল্প বলার তাগিদে, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে নয়। অভিনেতা হিসেবে ওয়েব ফিল্ম বা সিরিজে কাজ করার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে জন বলেন, আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই। যদিও ওটিটি কনটেন্টের প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। ‘পাতাল লোক’-এর মতো কিছু ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিক মানের কনটেন্ট দেখে তিনি মুগ্ধ বলেও স্বীকার করেন।

এদিকে কাজের দিক থেকে জন আব্রাহাম এখন ব্যস্ত তাঁর আসন্ন থ্রিলার প্রোজেক্ট নিয়ে। এই ছবিতে তিনি প্রথমবার রোহিত শেট্টির সঙ্গে কাজ করছেন। প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে থাকবে ১৯৯৩ সালের বম্বে ব্লাস্ট, ২৬/১১ মুম্বই হামলা এবং আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে পুলিশের লড়াইয়ের বাস্তব দলিল। জনের মতে, এটি শুধুই একটি সিনেমা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.