ক্রাইমদেশ

ফের নির্ভয়া কান্ডের দুঃস্বপ্ন ! ধর্ষণ করে যোনিতে ঢুকিয়ে দেওয়া হয় রড , মৃত্যুর আগে ধর্ষকদের চিনিয়ে দিলেন নির্যাতিতা

ফের নির্ভয়া কান্ডের দুঃস্বপ্ন ! ধর্ষণ করে যোনিতে ঢুকিয়ে দেওয়া হয় রড , বেরিয়ে আসে অন্ত্র। আবারো এই নির্মম মানবিকতার চিত্র । কিন্তু এবার সাহসের সাথে মৃত্যুর আগে ধর্ষকদের চিনিয়ে দিয়ে গেলেন নির্যাতিতা । ঘটনা মধ্যপ্রদেশের । এক আদিবাসী মহিলার ওপর করা হয় এই ধরনের পাশবিক নির্যাতন । শনিবার ওই মহিলাকে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় । এই পাশবিক কান্ডের পর যখন তাঁকে পাওয়া যায় , তখন মৃত্যু শিয়রে নিশ্বাস ফেলছে তাঁর। উদ্ধার করার কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পুলিশের তরফে খবর , শেষ যে দু’জন লোককে নির্যাতিতার সাথে দেখা গিয়েছিল , তাদের গ্রেফতার করা হয়েছে । কিন্তু ঠিক কি হয়েছিল ? জানা গিয়েছে এক বিয়ের অনুষ্ঠান ছিল । সেখানে অভিযুক্তদের মধ্যে হরি নামক একজনের সাথে, কাছের এক মাঠ পর্যন্ত এক আত্মীয়কে এগিয়ে দিতে যান ওই মহিলা । মহিলাটি যেখানে এগোতে গেছিলেন , সেটি ওই মহিলার বাড়ি থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে। রাতে মহিলা বাড়ি না ফেরায় , সকলে ভাবেন ওই মহিলা আত্মীয়ের বাড়িতেই রয়ে গেছেন। কিন্তু কেউ জানতেন না নির্যাতিতা হরি ও সুনীল নামক আরেক অভিযুক্তের সঙ্গে হরির বাড়িতে যান। সেখানে তারা সকলে মিলে রাতে মদ্যপানও করেন ।

ভোরবেলা হরির মায়ের ঘুম ভাঙে গোঙানির আওয়াজে । তারপর ওই মহিলার বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক এসে তাঁকে নিয়ে গেলেও অত্যধিক রক্তপাতের কারণে , তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তারপর দুপুর প্রায় ২ টোর দিকে মৃত্যু হয় ওই মহিলার । তারপর পুলিশ এসে , ওই মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । প্রাথমিক রিপোর্টে জানা গেছে, অভ্যন্তরীণ রক্তপাতেই মৃত্যু হয়েছে ওই মহিলার ।

তবে জানা গিয়েছে মৃত্যুর আগে ওই মহিলা বারবার বলতে থাকেন , “আমার সঙ্গে যা হয়েছে, আমি বাঁচব না। কিন্তু হরি আর সুনীল করেছে এই কাজ।” ইতিমধ্যেই পুলিশের তরফে পেশায় মজুর হরি ও সুনীলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.