রাজ্য

প্রথম দফার ভোটে কড়া নজরদারি, ‘শ্যাডো এরিয়া’য় বিশেষ ব্যবস্থা

রাজ্যে শুরু হতে চলেছে West Bengal Assembly Election 2026-এর প্রথম দফার ভোটগ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি সেরে ফেলেছে। বিশেষ নজর রাখা হয়েছে ‘শ্যাডো এরিয়া’ বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন অঞ্চল এবং স্পর্শকাতর বুথগুলির উপর।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের প্রথম দফায় প্রায় ১৫ হাজার বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেসব এলাকায় সরাসরি যোগাযোগ ব্যবস্থা দুর্বল বা বিচ্ছিন্ন, সেখানে নজরদারির জন্য মোতায়েন থাকছেন বিশেষ মাইক্রো অবজারভার। লক্ষ্য—ভোট প্রক্রিয়ার প্রতিটি ধাপকে স্বচ্ছ ও নির্ভুল রাখা।

নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে বুথ স্তর থেকে নিরাপত্তা বলয়—সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ ভোটকর্মী দায়িত্ব পালন করবেন। আগামীকাল ভোটের দিন মাঠে নামছে মোট ৪৪,৩৭৬টি টিম, যারা বুথ পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকবে।

যেকোনও রকম বিশৃঙ্খলা বা যান্ত্রিক ত্রুটি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম (QRT)। প্রশাসনের দাবি, কোনও ঘটনার খবর পাওয়া মাত্রই ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবে এই বিশেষ দল, যাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

ভোটের দিন ভোর ৫:৩০ মিনিটে শুরু হবে মকপোল, এরপর সকাল ৭টা থেকে সাধারণ ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচন কমিশন ও প্রশাসনের তরফে বার্তা স্পষ্ট—কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই সম্পন্ন হবে প্রথম দফার ভোটপর্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.