রাজ্য

ভাঙরের নলমূড়িতে সংঘর্ষ, উত্তপ্ত কাশীপুর; ভোট ঘিরে ‘অসন্তোষ’

ভাঙড়ের নলমুড়িতে অশান্তি! তৃণমূল বনাম আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ।

অন্যদিকে, কাশীপুরে ৫৭ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুথে যেতেই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দেওয়া আরম্ভ করেন তৃণমূল কর্মীরা। ধাক্কাধাক্কিও হয়।

ভোটদানে বাধা দেওয়ায় ইভিএম, ভিভিপ্যাট, ছুঁড়ে জলে ফেলে দেওয়া হয়। পুলিসের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলে বিক্ষোভ। জয়নগর লোকসভার কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ঘটনা এটি।

বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর অভিযোগ, বিরোধী এজেন্টদের বসতে বাধাদান আসছিল তৃণমূলের তরফে। ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হতেই গ্রামবাসীরা ক্ষোভের বশে ইভিএম, ভিভিপ্যাট জলে ফেলে দেয়। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগও উঠেছে, এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.