কলকাতা

ব্রেকিং: রবিনসন স্ট্রিটের ছায়া কসবার পরেশ মজুমদার রোডে — দিদির পচা গলা দেহ আগলে বসেছিলেন বোন!

দেখতে যেন ঠিক রবিনসন স্ট্রিটের ছায়া! তবে এবার কলকাতার কসবার হালতু অঞ্চলের পরেশ মজুমদার রোডে। বছর সাতাত্তরের এক বৃদ্ধা পূরবী নস্করের পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, ওই মৃতদেহ আগলে দিনের পর দিন একই ঘরে বসে ছিলেন তাঁরই বোন!

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বোন থাকতেন বাড়ির দোতলায়, একতলায় থাকেন তাঁদের ভাই। গত কয়েকদিন ধরেই পচা গন্ধ পাচ্ছিলেন পাড়ার লোকজন, সন্দেহ ঘনীভূত হচ্ছিল। সোমবার আচমকা মৃতার বোন নেমে এসে ভাইয়ের কাছে খেতে চান। তখনই ভাই জানতে পারেন, দিদির মৃত্যু হয়েছে! সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কসবা থানায়।

পুলিশ এসে বন্ধ ঘর খুলে দেখতে পায়, শোওয়ার ঘরের খাটে পচাগলা দেহ পড়ে আছে। ঘরের মধ্যেই ছিলেন মৃতার বোন। প্রাথমিক তদন্তে অনুমান, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে পূরবী নস্করের। তবে কেন বা কীভাবে মৃত্যু হল, আর কেনই বা বোন মৃতদেহ আগলে দিন কাটালেন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর পুলিশ। পরিবারের সদস্যদের জেরা শুরু হয়েছে।

এলাকাবাসী বলছেন, “এমন অস্বাভাবিক ঘটনা আমরা জীবনে দেখিনি। ভয় লাগছে। দু’বোন খুব চুপচাপ থাকতেন, কেমন মানসিক সমস্যা ছিল বলেই সন্দেহ।”

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের বুকে আবারও সামনে এল এক বিভীষিকাময় বাস্তবতা — এক দিদির মৃতদেহ, আর তাকে আগলে বসে থাকা এক বোন। ঠিক যেন বাস্তবের গল্পকেও হার মানায়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.