দেশ

বিমান দুর্ঘটনার পর দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত চালু হলো বিশেষ ট্রেন

আমেদাবাদের বিমান দুর্ঘটনার মৃত্যু মিছিল ঘিরে শোকোস্তব্ধ গোটা দেশ। এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে কপাল জোরে প্রাণে বাঁচে এক যাত্রী। যার সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হলো রেল কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা ঠিক রাখতে বিশেষ পদক্ষেপ নিল ওয়েস্টার্ন রেলওয়ে। বৃহস্পতিবার রাতেই আহমেদাবাদ থেকে একটি বিশেষ এক্সপ্রেস ট্রেন দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। যা শুক্রবার দুপুর ২:৪৫ নাগাদ রাজধানীতে পৌঁছেছে। তারপর রাতে ফের দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশে ছাড়বে সেই বিশেষ ট্রেন। শনিবার সকালে ফের পৌঁছবে গুজরাটে।

পাশাপাশি দুর্ঘটনার পর উদ্ধারকার্যে ইতিমধ্যেই রেল দপ্তরের তরফে চিকিৎসক ও আরপিএফের একটি দল উদ্ধার কাজে নেমেছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়, ততদিন পর্যন্ত এই বিশেষ রেল পরিষেবা চলবে। রেল কর্তৃপক্ষের উদ্যোগে আমজনতার কিছুটা সুরাহা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.