দেশ

পেহেলগাঁও সন্ত্রাসের অভিযুক্তর বাড়ি উড়ল বিস্ফোরণে, ফের নতুন করে শুরু হলো গুলির লড়াই

পেহেলগাঁও লসকারী জঙ্গি রেজিমেন্ট ফ্রন্টের নির্মম হত্যাকান্ডে প্রাণ হারিয়েছে ২৬ জন পর্যটক। তারপর পুরো উপত্যকা জুড়ে ভারতীয় সেনাবাহিনীর দহলদারি আরো জোড়কদমে বেড়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদীদের খুঁজতে চিরুনি তল্লাশি চলছে গোটা এলাকায়। এবার শুক্রবার নতুন করে বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকায় শুরু হলো গুলির লড়াই।

পহেলগাঁওতে পর্যটকের ওপর সন্ত্রাসের তদন্তে উঠে আসে অভিযুক্ত আসিফ শেখের নাম। তার খোঁজেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে খবর অনুযায়ী অবন্তিপুরায় সেই জঙ্গির বাড়ির সামনে যাওয়া মাত্রই সেনাবাহিনী শুনতে পায় কোন মুভমেন্টের আওয়াজ। এরপরেই সেই বাড়িতে মজুর থাকা বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি বাড়ি। তারপর থেকেই বাজিপোরা জঙ্গলে শুরু হয় গুলির লড়াই। ভারতীয় সেনাদের অনুমান এই জঙ্গলে লুকিয়ে থাকতে পারে সন্ত্রাসবাদীরা। যার জন্য ঘিরে ফেলা হয়েছে পুরো জঙ্গল।

শুক্রবার সকালে গুলির আওয়াজ ঘুম ভাঙে বাজিপোরা এলাকার মানুষের। এরপরে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। বর্তমানে দু পক্ষের মধ্যে চলছে তীব্র গুলির লড়াই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুশিয়ারির পরে এই ঘটনা ইঙ্গিত পুণ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই এই সন্ত্রাসের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করতে চলেছে ভারত। পাল্টা সমস্ত রকম চুক্তি ছিন্ন করার হুশিয়ারি দিয়েছে পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.