অফবিট

যে মন্দিরে গেলে দূর হয় বাতের ব্যথা। অভিনেত্রীরাও ছুটে যান সেখানে নিজেদের মনস্কামনা পূরণের জন্য

পশ্চিম মেদিনীপুর জেলার রসকুণ্ডু গ্রামের অন্তর্গত বাবা বসন্ত রায়ের মন্দির। খুব জাগ্রত এই প্রাচীন এই মন্দির চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে পয়লা বৈশাখ পর্যন্ত এখানে বাবা মহাদেবের গাজন উৎসব গাজন উৎসব অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় এই উপলক্ষে এখানে প্রচুর মেলা এবং ভক্ত সমাগম হয়।অনেক পুরানো হিন্দু মন্দির ।এখানে জাগ্ৰত দেবতা শ্রী শ্রী মহাদেব বিরাজ করেন।
বহু দূর দূরান্ত থেকে মনুষ এখানে আসেন।এখানে বাতব্যাথা ও ওন্যান্য রোগের ঔষধ দেওয়া হয়।যা বিভিন্ন জায়গায় চিকিত্‍সা করিয়েও সারে না। সেই বাত রোগও দূর হয় এই মন্দিরে। এই মন্দির থেকে ভেষজ ওষুধ দেওয়া হয়। স্বপ্নাদেশে পাওয়া সেই ওষুধের মাধ্যমে বাতের ব্যথার চিকিত্‍সা হয় নামমাত্র মূল্যে। এমনকী মন্দির চত্বরে রেখে বাতের ব্যথার চিকিত্‍সা করানোর ব্যবস্থাও এখানে রয়েছে। প্রায় ১০০ রোগীকে রেখে চিকিত্‍সা করানোর ব্যবস্থা এখানে রয়েছে।
অগনিত মানুষ সুস্থতা লাভ করেছেন এখান থেকে।
প্রতিদিন অনেক মানুষের সমাগম হয়। অনেকে বাবার মাথায় জল ঢালতে আসেন।

যেখানে গোপনে অভিনেতা-অভিনেত্রীরাও ছুটে যান মনস্কামনা পূরণের জন্য।সোম থেকে রবি, বারের বিচার নেই। প্রতিদিন বহু ভক্ত এখানে শিবলিঙ্গে জল ঢালতে আসেন। আর, শ্রাবণ মাসে তো মন্দির চত্বরে তিল ধারণের জায়গা থাকে না। ভক্তদের ঢল নামে। একইরকম হয় চৈত্র মাসেও। শিবরাত্রিতে আলোকসজ্জায় সজ্জিত এই মন্দিরকে চেনাই দায় হয়ে পড়ে। এখানে বছরে একাধিকবার মেলা বসে। তার মধ্যে সবচেয়ে বড় মেলা বসে চড়ক বা গাজনের সময়।

তারকেশ্বরের মন্দিরের ভক্তরা যেমন ভাবে বলে ওঠেন- ‘বাবা তারকনাথের চরণে সেবা লাগে, বাবা মহাদেব।’ সেই একইভাবে বসন্ত রায়ের মন্দিরেও ভক্তরা বলেন- ‘বাবা বসন্ত রায়ের চরণে সেবা লাগে, বাবা মহাদেব। ‘মন্দির চত্বরের সামনে রয়েছে পুকুর। যার জল বেশ পরিষ্কার। সেই জলে হাত-পা-মুখ ধুয়ে অথবা স্নান করে ভক্তরা এই মন্দিরে প্রবেশ করেন। মন্দির চত্বরেই দেবতার সাজানো ডালা বিক্রি হয়। তার বিভিন্ন দাম আছে। সেই ডালা অন্য কাউন্টারের মাধ্যমে পৌঁছে যায় মূল মন্দিরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.