সাম্প্রতিক সংসদীয় কমিটি পুনর্গঠনে তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদের অন্তর্ভুক্তি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। লোকসভা সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কমিটিগুলিতে স্থান পেয়েছেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রতিমা মণ্ডল এবং রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।
বিতর্কের মুখে থাকা সত্ত্বেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুনর্নির্বাচন তাঁর সংসদীয় অভিজ্ঞতা ও বিজেপি-বিরোধী অবস্থানকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় দু’জনেই সংসদীয় পদ্ধতির অভিজ্ঞ, বর্ষীয়ান নেতা। প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর—দু’জন মহিলা সাংসদ তপসিলি জাতি ও উপজাতি উন্নয়ন সংক্রান্ত কমিটিতে যুক্ত হয়েছেন।
এই কমিটিগুলোর দায়িত্বও গুরুত্বপূর্ণ। সৌগত রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, সুদীপ বন্দ্যোপাধ্যায় পাবলিক আন্ডারটেকিংস সংক্রান্ত কমিটিতে এবং প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর তপসিলি জাতি-উপজাতি উন্নয়ন সংক্রান্ত কমিটিতে থাকছেন।
যদিও সভাপতির আসনে শুধু বিজেপি সাংসদদের বসানো হয়েছে, তবু তৃণমূল সাংসদদের এই অন্তর্ভুক্তি কেন্দ্র-রাজ্য রাজনীতিতে দলের অবস্থান মজবুত করছে বলে মনে করা হচ্ছে। সংসদীয় দক্ষতার স্বীকৃতি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।






