রাজনীতিরাজ্য

নবান্নের নজরে রাজ্যের সরকারি কমিটি: দফতরগুলিকে তথ্য জমার নির্দেশ

রাজ্যের বিভিন্ন দফতরে বর্তমানে কতগুলি সরকারি কমিটি কাজ করছে, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য চেয়ে দফতরগুলির কাছে রিপোর্ট তলব করল নবান্ন। প্রশাসনিক সংস্কার ও কর্মী দফতরের তরফে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি দফতরের সচিবের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা।

নবান্ন জানতে চেয়েছে, দফতরভিত্তিক গঠিত সমস্ত কমিটির সংখ্যা, সদস্যদের নাম, কমিটির কাজের ধরণ, এখন পর্যন্ত হওয়া বৈঠকের সংখ্যা এবং কোনও রিপোর্ট জমা পড়েছে কি না। শুধু তাই নয়, কমিটির সদস্যদের মধ্যে যদি কোনও বাইরের বিশেষজ্ঞ বা বিশিষ্ট ব্যক্তি থাকেন, তাঁদের নাম ও পরিচয়সহ তালিকা চাওয়া হয়েছে।

এই সংক্রান্ত রিপোর্ট আগামী সপ্তাহের মধ্যেই জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, দেরি হলে দফতরগুলিকে আলাদা করে কৈফিয়ত দিতে হতে পারে।

প্রশাসনের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই পদক্ষেপ। আদালতের নির্দেশে পূর্বে গঠিত বহু কমিটি বর্তমানে কতটা সক্রিয়, আদৌ কাজ করছে কি না, সেই সব দিক খতিয়ে দেখতেই এই তথ্য তলব।

যদিও সরকারিভাবে এই সিদ্ধান্তের পিছনে কোনও কারণ উল্লেখ করা হয়নি, তবে মনে করা হচ্ছে, নবান্ন চাইছে আদালতের নির্দেশ, প্রশাসনিক স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা বজায় রাখতে।

প্রসঙ্গত, পূর্বেও একাধিকবার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশে বিভিন্ন বিষয়ে কমিটি গঠনের নির্দেশ এসেছে। সেই কমিটি কার্যকর কি না, সেগুলির বাস্তবায়নের অগ্রগতি কী—সব মিলিয়েই এবার কড়া পদক্ষেপে নামল রাজ্য প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.