নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু । আর এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই অশান্তির অভিযোগ উঠছে । জেলায় জেলায় শুরু অশান্তি-গোলমাল। মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। এসবের মধ্যেই এবার রাজ্য নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক ডাকল পড়ল । এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে আগামী ১৩ জুন । সুত্রের খবর ,পঞ্চায়েত ভোট ঘোষণার দিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন , একতরফাভাবে ভোট ঘোষণা করা হয়েছে কোনভাবেই সর্বদলীয় বৈঠক না করে । যদিও কমিশনের তরফে থেকে জানানো হয়েছিল, সর্বদলীয় বৈঠক পরবর্তী সময়ে ডাকা হবে। ঠিক সেই হিসাবে রাজ্য নির্বাচন কমিশন আগামী ১৩ জুন সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছেন ।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব নিয়ে আজ দ্বিতীয় দিনেও বিরোধী দলগুলি অভিযোগ তুলে আসছে। মনোনয়ন জমা দিতে গিয়ে বিরোধীদের বাধার মুখে পড়তে হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে। সেই সব নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রাজ্য নির্বাচন কমিশন। কেন এই সমস্যা হচ্ছে, তার কারন জানতে সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে কমিশন রিপোর্ট তলব করেছে । বঙ্গ বিজেপির এক প্রতিনিধিদল আজ শনিবার সকালেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পঞ্চায়েতের মনোনয়ন পর্ব ঘিরে যা অশান্তি-গোলমাল তৈরি হয়েছে ,সেই বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা।







