আবহাওয়া

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বিপর্যয়, হলুদ সতর্কতা জারি মৌসম ভবনের !


নিজস্ব সংবাদদাতা: ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ বিপর্যয় ‘।২৪ ঘণ্টার পর তা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মৌসম ভবনের খবর। আরব সাগরে তৈরি এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে ভারতের দক্ষিণ – পশ্চিম এবং পাকিস্থানের করাচি উপকূলের দিকে এগিয়ে আসছে। বর্তমানে মুম্বাই থেকে আর মাত্র কয়েক কিলোমিটার দূরে বিপর্যয়।

ইতিমধ্যেই গুজরাটের তিথাল সৈকতে উঁচু ঢেউ উঠতে দেখা যাচ্ছে। বিপর্যয়ের বিশাল প্রভাব পড়বে সমুদ্রের উপর। তাই আগামী ১৪ ই জুন পর্যন্ত পর্যটকদের জন্য তিথাল সমুদ্র সৈকত বাতিল করা হয়েছে প্রশাসনের তরফে। এমনকি যারা মাছ ধরতে যায় তাদেরও এই কদিন সমুদ্রে যেতে মানা করা হয়েছে প্রশাসনের তরফে। এই প্রবল ঘূর্ণিঝড়ের জেরে যে শুধু সমুদ্রই উত্তাল হয়েছে তা নয়। শুরু হয়েছে মুসলধারে বৃষ্টিও। তবে পাকিস্থানের করাচি উপকূলে বিপর্যয় শক্তি হারিয়ে নিম্নচাপের সৃষ্টি করবে জানাল আবহাওয়া অফিস।

গতকাল দেশের তিনটি রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। গুজরাট, কর্ণাটক ও তামিলনাড়ুতে প্রভাব পড়বে সব থেকে বেশি। এই বছরে বিপর্যয় আরবসাগরে তৈরি প্রথম ঘূর্ণিঝড়। তবে বর্ষা আসন্ন দুদিনের মধ্যে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু প্রবেশ করবে বলে জানাছে মৌসম ভবন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.