জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে । পশ্চিমি ঝঞ্ঝা কেটে গেছে তাই শীত
নিজের দরজা খুলেছে দক্ষিণবঙ্গ ও উওরবঙ্গে আসার জন্য। উত্তরের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের আবহাওয়া শুষ্ক থাকতে।
এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই শীতের আমেজ বজায় থাকবে এই অঞ্চলগুলোতে। তাপমাত্রা আগামী তিনদিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। একইভাবে, উত্তরবঙ্গেও ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে না। ওই অঞ্চলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৮ শতাংশ ।






